AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফরিদপুরে শহীদ শরীফ ওসমান হাদী স্মরণে খেলাফত মজলিসের দোয়া মাহফিল


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, ফরিদপুর
১১:৪৮ পিএম, ১৭ জানুয়ারি, ২০২৬

ফরিদপুরে শহীদ শরীফ ওসমান হাদী স্মরণে খেলাফত মজলিসের দোয়া মাহফিল

ফরিদপুরের সদরপুরে শহীদ শরীফ ওসমান হাদীর স্মরণে দোয়া মাহফিল ও স্মরণ সভার আয়োজন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৫টায় বাংলাদেশ খেলাফত মজলিস সদরপুর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ফরিদপুর-৪ (ভাঙ্গা–সদরপুর–চরভদ্রাসন) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মো. মিজানুর রহমান।

বাংলাদেশ খেলাফত মজলিস সদরপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত স্মরণ সভায় বক্তব্য রাখেন সংগঠনের সদরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মামুনুর রশিদ, উপদেষ্টা জাকির হুসাইন ফরিদী, ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি হাফিজুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মো. মিজানুর রহমান বলেন, দেশ ও জনগণের কল্যাণে আমাদের সবাইকে শহীদ শরীফ ওসমান হাদীর আদর্শ ধারণ করতে হবে। তিনি ছিলেন একজন অকুতোভয়, দেশপ্রেমিক ও আদর্শবান নেতা। দুঃখজনক হলেও সত্য, হত্যাকাণ্ডের এক মাসেরও বেশি সময় পার হলেও এখনো ন্যায়বিচার নিশ্চিত হয়নি। এই নৃশংস হত্যার বিচার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে তিনি জানান।

স্মরণ সভায় খেলাফত মজলিসের শতাধিক নেতাকর্মী ও সমর্থকের পাশাপাশি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!