AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শিবপুরে চিনাদী বিলে “ভালোবাসার স্বপ্নচিনাদী” নামে নতুন স্থাপনা উদ্বোধন


Ekushey Sangbad
সাইফুল ইসলাম, নরসিংদী
১১:১০ পিএম, ১৫ জানুয়ারি, ২০২৬

শিবপুরে চিনাদী বিলে “ভালোবাসার স্বপ্নচিনাদী” নামে নতুন স্থাপনা উদ্বোধন

বুধবার (১৫ জানুয়ারি) নরসিংদী জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইন শিবপুর উপজেলার চিনাদী বিলে “ভালোবাসার স্বপ্নচিনাদী” নামে নবনির্মিত একটি স্থাপনার শুভ উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে তিনি শিবপুর উপজেলার দুলালপুর, মাছিমপুর ও চক্রধা ইউনিয়ন পরিষদ এবং সংশ্লিষ্ট ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও সেবাপ্রত্যাশীদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

এসময় জেলা প্রশাসক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ ও সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করেন। তিনি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সকলের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি একটি গণশুনানি পরিচালনা করেন এবং জনগণের বিভিন্ন সমস্যা ও মতামত মনোযোগসহকারে শোনেন।

অনুষ্ঠানটি স্থানীয় জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলে এবং নির্বাচন সংক্রান্ত সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!