AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পদ্মার দুর্গম চরে ডেবনেয়ার গ্রুপের কম্বল বিতরণ


Ekushey Sangbad
সায়েম খান, জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
০৬:১৮ পিএম, ১০ জানুয়ারি, ২০২৬

পদ্মার দুর্গম চরে ডেবনেয়ার গ্রুপের কম্বল বিতরণ

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পদ্মা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চলের শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ডেবনেয়ার গ্রুপ। শীত নিবারণে প্রতিষ্ঠানটির উদ্যোগে কম্বল পেয়ে খুশি চরাঞ্চলের মানুষ।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে হরিরামপুর উপজেলার আজিমনগর ইউনিয়নের নছরতপুর হাজী মোহাম্মদ শেরজন খান মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে এ কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ডেবনেয়ার গ্রুপের চলমান মানবিক কার্যক্রমের অংশ হিসেবে সারাদেশে মোট ২০ হাজার কম্বল বিতরণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় পদ্মাপাড়ের দুর্গম চরাঞ্চলের শীতার্ত মানুষের মাঝে এ সহায়তা পৌঁছে দেওয়া হয়। শীতে কষ্টে থাকা দরিদ্র মানুষের পাশে ডেবনেয়ার গ্রুপের এই মানবিক উদ্যোগ স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে।

কম্বল পেয়ে নছরতপুর গ্রামের বাসিন্দা মাজেদা বেগম বলেন, “ঠান্ডায় খুব কষ্টে ছিলাম। রাতে ঠিকমতো ঘুমাতে পারতাম না। এখন রাতে ভালোভাবে ঘুমাতে পারব। ডেবনেয়ার গ্রুপ প্রতিবছর শীতে কম্বল দেয়, আবার ঈদের সময় জামাকাপড়, টাকা ও নানা ধরনের সহযোগিতাও করে।”

ডেবনেয়ার গ্রুপের প্রতিনিধি আকিবুল খান বলেন, “ডেবনেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমার বড় ভাই আইয়ুব খানের উদ্যোগে আমরা শীতার্ত মানুষের মাঝে মোট ২০ হাজার কম্বল বিতরণ করছি। মানিকগঞ্জের পাশাপাশি হরিরামপুর, দোহার ও নবাবগঞ্জ এলাকাতেও পর্যায়ক্রমে কম্বল বিতরণ করা হবে। ডেবনেয়ার গ্রুপ সবসময় দেশের দরিদ্র ও অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করে। সমাজের প্রতি দায়িত্ব পালন করাকেই আমরা আমাদের প্রথম কর্তব্য মনে করি।”

কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধুলশুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জায়েদ খান, সমাজসেবক ফারুক ওয়াদুদ খান, ধুলশুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক হেলালুর রহমান খান, সহ-সভাপতি বিল্লাল খান, আজিমনগর ইউনিয়নের মো. সুরুজ খান, নোমান খান, মাসুম খান, রাশেদ খানসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!