AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:১০ এএম, ১৬ জুন, ২০২৬

বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘ফ্যামিলি কার্ড’ পাইলটিং কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধনের লক্ষ্যে আগামী বুধবার (১৭ জুন) মৌলভীবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসন ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সফরকালে শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদরে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। এছাড়া তিনি দুসাই রিসোর্টে আয়োজিত একটি রাজনৈতিক সভায় অংশ নেবেন।

সফর উপলক্ষে মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়ক এবং সিলেট-মৌলভীবাজার সড়কের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা ও সংস্কারকাজ চলছে। সড়কের দুই পাশের ঝোপঝাড় পরিষ্কার করা, সার্কিট হাউজ সংস্কার, জেলা ও শ্রীমঙ্গল শহরকে পরিচ্ছন্ন করা এবং প্রধানমন্ত্রীর চলাচলের রুট মেরামতের কাজ চলছে।

এছাড়া ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ ও মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশের জন্য মঞ্চ নির্মাণ ও মাঠ প্রস্তুতের কাজও শেষ পর্যায়ে রয়েছে।

জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

অন্যদিকে, প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারম্যানের আগমন উপলক্ষে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে এবং জেলা বিএনপির পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!