ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ‘মিঠুন মিয়া’ হত্যা মামলার প্রধান আসামি ঘাতক ভাইকে গ্রেফতার করেছে র্যাব-৯ সদস্যরা।
শুক্রবার (৯ জানুয়ারি) মাঝরাতে জেলার সরাইল থানাধীন পাকশিমুল ইউনিয়নের অরুয়াইল বাজার
এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে র্যাব-৯। প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন তারা। গ্রেফতারকৃত আসামী হলেন,উপজেলার পাকশিমুল এ্রলাকার মৃত আঙ্গুর মিয়া ছেলে মোঃ ইমরান (৩২)।
বিজ্ঞপ্তিতে আরো জানান, ঘটনার বিবরণে জানা যায় যে, ভিকটিম মিঠুন মিয়া পাকশিমুল এলাকার বাসিন্দা। বিবাদীরা সম্পর্কে ভিকটিমের ভাই ও ভাবী হয়। তাদের বাড়ির প্রবেশ মুখে কিছুদিন পূর্বে ভিকটিম, তার ভাই ইমরান ও প্রবাসী ভাই
রাসেল মিয়ার যৌথ অর্থায়নে ০১নং বিবাদী ইমরানের সার্বিক তও্ববতানে একটি স্টীলের গেইট তৈরি করা হয়। গেইটটি তৈরির পর
কিছুটা ছোট হওয়ার কারণে ভিকটিম আপত্তি জানায়। এই নিয়ে গত ০৪/০১/২০২৬খ্রি. তারিখে ভিকটিম ও তার ভাই ইমরানের মধ্যে
কথা কাটাকাটি হয়। ঘটনার দিন গত ০৫/০১/২০২৬খ্রি. তারিখ আনুমানিক রাতে গেইট তৈরির ব্যয়ের হিসাব নিয়ে
ভিকটিমের ভাই ইমরান তাদের মাতাকে ভিকটিমের বসত ঘরে পাঠায়। তাদের মাতা ভিকটিমের ঘরে প্রবেশের সাথে সাথে ভিকটিমের
ভাই ও ভাবী বিভিন্ন কটুক্তি মূলক কথাবার্তা বলতে থাকে। তখন ভিকটিম তার ভাই ও ভাবীকে গালমন্দ করতে নিষেধ করলে তারা
আরও ক্ষীপ্ত হয়ে ভিকটিমের বসতঘরের বারান্দায় প্রবেশ করে ভিকটিমকে এলোপাতাড়ি কিল, ঘুষি, লাথি ও বুকের বাম পাশে পাজরের
নিচে উপর্যপুরি আঘাত করে গুরুতর জখম করে। তখন ভিকটিমের স্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে বিবাদীরা চলে যায়। অতঃপর ভিকটিমকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে গত
০৬/০১/২০২৬খ্রি. তারিখ আনুমানিক রাতে ভিকটিমকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে সরাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আসামিকে সরাইল থানায় হস্তান্তর করা হয়েছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

