গোপালগঞ্জের কাশিয়ানীর সাজাইল ইউনিয়ন পরিষদে ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান, সদস্য, সাবেক সদস্য এবং নির্বাচনে পরাজিত সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ৮ জানুয়ারি) কাশিয়ানীর সাজাইল ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন গোপালগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুল আলম সেলিম।
এসময় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, যুবদলের কেন্দ্রিয় নেতা মাহামুদুল হাসান বাপ্পী, ব্যারিস্টার কৌশিক আহম্মেদ, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইনামুল হক, ধর্ম বিষয়ক সম্পাদক সফিকুল ইসলাম, সদস্য মো. সোহেল আক্তার রাজু ও সদস্য মো. মোশারফ হোসেন ফকির, স্বেচ্ছাসেবক দল নেতা লিমন হোসেন, যুবদল নেতা দীপু লস্কর, উপজেলা ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল, সাজাইল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অভি।
এছাড়াও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাজাইল ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য শওকত হোসেন, ২নং ওয়ার্ডের সদস্য মোস্তফা, ৫নং ওয়ার্ডের সদস্য টলিটি ঠাকুর, ৬নং ওয়ার্ডের সদস্য আতাউর রহমান, ৭নং ওয়ার্ডের সদস্য মনি মোহন, ৮নং সাবেক মেম্বার সফি উদ্দীন মোল্যা সাফি ৯নং ওয়ার্ডের সদস্য গোরা কাজী, সাবেক সদস্য ইউছুফ ফকির, ইলিয়াছ হোসেন, সংরক্ষিত মহিলা মেম্বাররুনা বেগম, ভানু বেগম ও রুনা বেগম।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

