AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঝালকাঠিতে মহিলাদল নেত্রীর বহিষ্কারাদেশ প্রত্যাহার


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,ঝালকাঠি
০৭:০০ পিএম, ৮ জানুয়ারি, ২০২৬

ঝালকাঠিতে মহিলাদল নেত্রীর বহিষ্কারাদেশ প্রত্যাহার

ঝালকাঠি জাতীয়তাবাদী মহিলাদলের সাংগঠনিক সম্পাদক শারমিন লেলিন মুক্তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর তাকে ফুলেল শুভেচ্ছা ও আনন্দ শোভাযাত্রার মাধ্যমে সংবর্ধনা দিয়েছে দলীয় নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেল ৩টা ৪৫ মিনিটে ঢাকা থেকে ঝালকাঠিতে পৌঁছালে জেলা ও উপজেলা মহিলাদলসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে তাকে বহনকারী গাড়িবহরটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আনন্দ শোভাযাত্রায় অংশ নেয়।
উল্লেখ্য, গত ৫ আগস্ট পরবর্তী সময়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে শারমিন লেলিন মুক্তাকে বহিষ্কার করা হয়। পরবর্তীতে তার আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৭ ডিসেম্বর কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে নিজ পদে পুনর্বহাল করা হয়।
নেতাকর্মীরা বলেন, বহিষ্কারাদেশ প্রত্যাহারের মাধ্যমে শারমিন লেলিন মুক্তা ন্যায়ের স্বীকৃতি পেয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে দলের আদর্শে অবিচল থেকে সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে একজন ত্যাগী ও পরীক্ষিত নেত্রী হিসেবে পরিচিত।
শারমিন লেলিন মুক্তা বলেন, দলের প্রতি তার বিশ্বাস ও ভালোবাসা কখনোই কমেনি। আজকের এই ভালোবাসা তাকে আরও বেশি দায়িত্বশীল ও শক্ত অবস্থান থেকে সাংগঠনিক কাজে আত্মনিয়োগ করার প্রেরণা দিয়েছে।
এ সময় জেলা বিএনপি ও মহিলাদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

 

একুশে সংবাদ/ওজি

Link copied!