AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গাজীপুরে ঝুটের গুদামে আগুন


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,গাজীপুর
০৬:৪২ পিএম, ৮ জানুয়ারি, ২০২৬

গাজীপুরে ঝুটের গুদামে আগুন

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় একটি ঝুটের গুদামে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট একযোগে কাজ করছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে কোনাবাড়ী থানাধীন দেওলিয়াবাড়ী এলাকায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, বিকেল সাড়ে ৪টার দিকে গুদামটিতে হঠাৎ আগুন দেখা যায়। প্রথমে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করলেও গুদামে সংরক্ষিত শুকনো ঝুট ও তুলার কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হয়।

খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন, সারাবো, কাশিমপুর ও চৌরাস্তা ফায়ার সার্ভিস স্টেশন থেকে মোট ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকেল ৫টা ৩৫ মিনিট) আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মোহাম্মদ মানুন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন নিয়ন্ত্রণে ছয়টি ইউনিট কাজ করছে এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আরও দুটি ইউনিট প্রস্তুত রাখা হয়েছে। তবে আগুনের সূত্রপাতের কারণ এখনো জানা যায়নি; নিয়ন্ত্রণে আসার পর তদন্ত করে বিষয়টি নির্ধারণ করা হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!