AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মোরেলগঞ্জে কৃষি জমিতে অবৈধ বালু উত্তোলনে জরিমানা


Ekushey Sangbad
ফাহাদ হোসেন, মোরেলগঞ্জ, বাগেরহাট
০৫:২১ পিএম, ৮ জানুয়ারি, ২০২৬

মোরেলগঞ্জে কৃষি জমিতে অবৈধ বালু উত্তোলনে  জরিমানা

বাগেরহাটের মোরেলগঞ্জ  উপজেলায় আত্মঘাতী ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছে মোবাইল কোর্ট।

এসময় বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিন সরিয়ে ফেলতে নির্দেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি)  দুপুরে উপজেলার জিউধারা ইউনিয়নের লক্ষিখালী বাজারে  একটি বিলান জমিতে অভিযান চালিয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অতীশ সরকার মোবাইল কোর্টের মাধ্যমে এ জরিমানা করেন।

জানা যায়- উপজেলার জিউধারা ইউনিয়নের লক্ষীখালী গ্রামের একটি বিলান জমিতে আত্মঘাতী ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল একটি সংঙ্ঘবদ্ধ চক্র। বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অতীশ সরকারের নেতৃত্বে একদল পুলিশ অবৈধ বালু উত্তোলনে জড়িত অমুল্য মন্ডলের ছেলে দেবাশীষ মন্ডলকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

এ প্রসঙ্গে মোরেলগঞ্জ  উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অতীশ সরকার  বলেন- কৃষি জমিতে আত্মঘাতী বালি উত্তোলনের কারনে কৃষি জমি,মাটি ও পরিবেশ চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে,এই অবৈধ বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে অর্থদণ্ড করা হয়েছে । জনস্বার্থে এ অভিজান অব্যাহত থাকবে।
 


একুশে সংবাদ/ওজি

Link copied!