AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কবর জিয়ারত করলেন চাঁদপুরের ৩ প্রার্থী



কবর জিয়ারত করলেন চাঁদপুরের ৩ প্রার্থী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন চাঁদপুর জেলার তিনটি সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থীরা।

বুধবার (৭ জানুয়ারি) বেলা ১২টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে একযোগে তারা এই কবর জিয়ারত করেন।

কবর জিয়ারতে অংশগ্রহণ করেন চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনের মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর-১ (কচুয়া) আসনের মনোনীত প্রার্থী সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ.ন.ম. এহসানুল হক মিলন এবং চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের মনোনীত প্রার্থী লায়ন হারুনুর রশীদ। এছাড়াও চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনের প্রার্থী আলহাজ ড. জালাল আহমেদ এবং চাঁদপুর-৫ (হাজীগঞ্জ ও শাহরাস্তি) আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হকের পক্ষে বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

​কবর জিয়ারত শেষে শহীদ জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও বিএনপির বিজয় কামনা করা হয়।

​জিয়ারত শেষে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক গণমাধ্যমকে বলেন, "আমরা আজ আমাদের মহান নেতা শহীদ জিয়াউর রহমান এবং প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করতে এসেছি। আল্লাহ যেন ম্যাডামকে জান্নাত নসিব করেন। আজকের এই জিয়ারতের মধ্য দিয়েই আমরা নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করছি।"

​তিনি আরও বলেন, "তারেক রহমানের যোগ্য নেতৃত্বে আমরা আশাবাদী যে জনগণের সমর্থনে আমরা সরকার গঠন করতে পারব। নেত্রীর স্বপ্ন পূরণে দেশবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানাই।"

​এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিম, সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, সাংগঠনিক সম্পাদক মুনীর চৌধুরী, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ এবং জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারীসহ চাঁদপুর জেলা ও উপজেলার অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​সংশ্লিষ্টরা মনে করছেন, এই জিয়ারতের মাধ্যমে চাঁদপুরের নির্বাচনী আসনগুলোতে বিএনপির প্রার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা ও ঐক্যবদ্ধ প্রচারণার শক্ত ভিত্তি তৈরি হয়েছে।


একুশে সংবাদ/ওজি

Link copied!