AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কাতারে জাকের পার্টির আলোচনা সভা


Ekushey Sangbad
এস.এম. দেলোয়ার হোসাইন, মাদারীপুর
১০:২১ এএম, ৩ জানুয়ারি, ২০২৬

কাতারে জাকের পার্টির আলোচনা সভা

বিশ্ব হযরত খাজাবাবা ফরিদপুরী (কু:দে:আ) ছাহেব-জিন্দাবাদ এবং জাকের পার্টি কাতার শাখা-জিন্দাবাদ স্লোগানে জাকের পার্টির চেয়ারম্যানের পবিত্র আবির্ভাব দিবস উপলক্ষে কাতারে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) বাদ জুমায় জাকের পার্টি কাতার শাখার আয়োজনে দোহায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জাকের পার্টি কাতার শাখার সাধারণ সম্পাদক মো. আতাউর রহমানের সভাপতিত্বত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাকের পার্টি সিনিয়র ভাইস-চেয়ারম্যান  ড. খাজা সায়েম আমীর ফয়সল।

এ সময় জাকের পার্টির কাতার শাখার সহ-সভাপতি হাবিবুর রহমান, মো. রাশেদুল ইসলাম , যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলম রহিম, মো. শফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মো. সুমন মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. আল আমিন খন্দকার, যুগ্ম সাংগঠনিক মো. ইরফান আহমেদ  সুমন, মো. জুয়েল আহমেদসহ কাতার শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা মহামান্য চেয়ারম্যানের জীবনাদর্শ, ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা ও মানবকল্যাণে জাকের পার্টির ভূমিকা তুলে ধরেন। শেষে মিলাদ মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!