AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নান্দাইলে রাজাপুর ফাজিল মাদরাসায় শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ



নান্দাইলে রাজাপুর ফাজিল মাদরাসায় শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ

বছরের প্রথম দিনেই ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজাপুর ফাজিল মাদরাসায় শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই। নতুন বই পেয়ে আনন্দে আত্মহারা হয়ে ওঠে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ১০টায় রাজাপুর ফাজিল মাদরাসা প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হাদিউর রহমান।

তবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় তিন দিনের শোক চলায় এবার কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে জাঁকজমকপূর্ণ ‘বই উৎসব’ আয়োজন করা হয়নি। উৎসব না হলেও বছরের প্রথম দিনেই নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত ছিল কোমলমতি শিক্ষার্থীরা।

নতুন বইয়ের ঘ্রাণে শিক্ষার্থীদের চোখেমুখে আনন্দের ঝিলিক দেখা যায়। অভিভাবকরাও বছরের প্রথম দিনেই বই পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

বই বিতরণকালে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মো. শফিকুল ইসলাম, আমিনুল হক বুলবুল, তাজুল ইসলাম সাইফুল্লাহ, প্রভাষক শরীফুল ইসলাম, গোলাম কিবরিয়া, সহকারী মৌলভি আব্দুল আহাদ, ফজলুল হক, বজলুর রহমান, ফারুক মিয়াসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!