AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
এসএসসি ৯৫ ব্যাচের পুনর্মিলনী

প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় মুখরিত পয়সা উচ্চ বিদ্যালয়


Ekushey Sangbad
আবু নাসের লিমন, মুন্সিগঞ্জ
০৬:৪৭ পিএম, ২৫ ডিসেম্বর, ২০২৫

প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় মুখরিত পয়সা উচ্চ বিদ্যালয়

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পয়সা উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেলো এসএসসি ৯৫ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠান। 

এসময় প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় মুখরিত হয়ে উঠেছিলো পুরো পয়সা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনসহ আশেপাশের এলাকা। পুরনো বিদ্যালয়ে এসে সকলেই যেন ফিরে পেয়েছিলো হাড়িয়ে যাওয়া কৈশরের স্মৃতি আবারও প্রান ফিরে পেয়েছিলো যেনো নতুন করে।

বৃহস্পতিবার লৌহজং উপজেলার বৌলতলী ইউনিয়নের পয়শা উচ্চ বিদ্যালয়ে এসএসসি  ৯৫ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আনন্দঘন পরিবেশে পূনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

দীর্ঘ ৩০ বছর পর প্রিয় শিক্ষাঙ্গনে একত্রিত হয়ে স্মৃতিচারণ, কুশল বিনিময় ও আনন্দ উৎসবে মেতে ওঠেন ৯৫ ব্যাচের সদস্যরা।

পূনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৯৫ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা ছাড়াও বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষকবৃন্দ। এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বিদ্যালয়ের শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ গঠনে শিক্ষকদের অবদানের কথা স্মরণ করেন।

অনুষ্ঠানে স্মৃতিচারণমূলক বক্তব্য, শিক্ষকদের সম্মাননা প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

৯৫ ব্যাচের আহবায়ক জাহাঙ্গীর হোসেন শিমুল সারেংয়ের সভাপতিত্বে ও সদস্য মো. মজনু মির্জার সঞ্চালনায় উপস্থিত ছিলেন পয়শা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এমদাদ খানের পুত্র মো. মাসুদ খান, প্রতিষ্ঠাতা ইউনুস খান মাইজভান্ডারীর পুত্র আব্দুর রহিম শেখ ,প্রতিষ্ঠাতা আব্দুল কাদের শেখের ছেলে আসাদুজ্জামান সুমন, প্রতিষ্ঠাতা আব্দুস ছামাদ মোল্লার পুত্র মো. সোলায়মান মোল্লা। 

এ ছাড়াও উপস্থিত ছিলেন আব্দুল জব্বার খান, মো. মিল্টন হাওলাদার, মো. কুরবান আলী, ইয়াসমিন আক্তার, বিনা আক্তার, তাহামিনা আক্তার দীপা, মাহমুদা আক্তার চম্পা, শাহানা আক্তার নার্গিস ও মো. মাহিম হোসেন খান প্রমুখ।


একুশে সংবাদ/এ.জে

Link copied!