AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

স্যার আশুতোষ সরকারি কলেজে অধ্যক্ষ মোহাম্মদ জয়নাল আবেদীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত



স্যার আশুতোষ সরকারি কলেজে অধ্যক্ষ মোহাম্মদ জয়নাল আবেদীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার প্রাচীনতম শিক্ষাপ্রতিষ্ঠান স্যার আশুতোষ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জয়নাল আবেদীর পি.আর.এল-এ গমন উপলক্ষে বুধবার (২৪ ডিসেম্বর) কলেজ অডিটোরিয়ামে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষক পরিষদের আয়োজনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদায় সংবর্ধনা উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর আবুল হাসনাত মোহাম্মদ মহসিন। প্রধান অতিথি ও সংবর্ধিত ছিলেন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান, কলেজের সাবেক অধ্যক্ষ ড. পার্থ প্রতীম ধর, নবাগত অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ গিয়াস উদ্দিন এবং শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক পরিচয় বড়ুয়া।

উপস্থিত ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নবাগত চেয়ারম্যান প্রফেসর আব্দুল্লাহ আল মামুন চৌধুরী, কলেজের শিক্ষকবৃন্দ, প্রভাষক ও বিভিন্ন বিভাগের প্রধান। এছাড়াও আমন্ত্রিত ছিলেন বরেণ্য সাংবাদিক মো: মুজাহিদুল ইসলাম, মোস্তফা কুদরত-ই-ইলাহী রুমি ও মোহাম্মদ ইউনুচ।

অনুষ্ঠানে কলেজের রোভার স্কাউট, রেড ক্রিসেন্ট সোসাইটি, মসজিদ পরিচালনা কমিটি, বিভাগীয় প্রধান, কর্মচারী কল্যাণ পরিষদ ও স্থানীয় ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

বিদায়ী অধ্যক্ষকে শ্রদ্ধা জানিয়ে বক্তারা তার অবদান ও কলেজের উন্নয়নে প্রতিশ্রুতিশীল নেতৃত্বের প্রশংসা করেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!