AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বড়দিন উপলক্ষে কালিয়াকৈরে খ্রিস্টানদের মাঝে চাল বিতরণ


Ekushey Sangbad
বাপ্পি খৃষ্টদাস, কালিয়াকৈর, গাজীপুর
০৬:৫০ পিএম, ২৩ ডিসেম্বর, ২০২৫

বড়দিন উপলক্ষে কালিয়াকৈরে খ্রিস্টানদের মাঝে চাল বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীদের শুভ বড়দিন ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতি ও ত্রান কার্য(চাল) বিতরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন এ সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকারিয়া আলম, উপজেলা বি এ ডিসি কর্মকর্তা রফিকুল ইসলাম,কালিয়াকৈর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সেলিম হোসেন, বাংলাদেশ খ্রীষ্টিয়ান এসোসিয়েশন কালিয়াকৈর উপজেলা শাখার সম্পাদক রায়চাদ বর্মন, কেডিবিসিএফ, কালিয়াকৈর উপজেলা শাখার সভাপতি বিনোদ বর্মন ও সম্পাদক স্তিফান বর্মন, পালক রেভাঃ সুশীল বর্মন, পালক শান্তি রঞ্জন বর্মন সহ ২২ টি চার্চের পালকবৃন্দসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ২২টি উপাশনালয় কে ৫০০ কেজি করে চাল বিতরণ করা হয়।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!