ভোলা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ ডিসেম্বর ২০২৫) পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে নভেম্বর মাসের অপরাধ চিত্র নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ভোলা জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)। সভার শুরুতে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধচিত্র তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইব্রাহীম।
অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অস্ত্র ও মাদক উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনা, সাইবার অপরাধ দমন, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলাসমূহের অগ্রগতি এবং গোয়েন্দা কার্যক্রম জোরদারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ, সহকারী পুলিশ সুপার অরিত সরকার (তজুমদ্দিন সার্কেল), মো. মেহেদী হাসান (চরফ্যাশন সার্কেল), ডিআইও-১, কোর্ট ইন্সপেক্টরসহ ভোলা জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি) ও গোয়েন্দা শাখার কর্মকর্তাবৃন্দ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

