AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালিত


Ekushey Sangbad
মোহাম্মদ এনামুল হক
০৯:৪৬ পিএম, ১৬ ডিসেম্বর, ২০২৫

নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালিত

বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ময়মনসিংহের ত্রিশালে মহান বিজয় দিবস পালন করেছে উপজেলা প্রশাসন।

১৬ ডিসেম্বর সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ত্রিশাল উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এরপর উপজেলার দরিরামপুর বাসস্ট্যান্ডে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করে পৌরসভায় ৭নংওর্য়াডে অবস্থিত শহীদ মালেকের কবর জিয়ারত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ, ত্রিশাল থানার কর্মকর্তা বৃন্দ, ত্রিশাল পৌরসভার প্রতিনিধিগণ, মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ত্রিশাল, বিভিন্ন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ,  রাজনৈতিক দলের নেতাকর্মী এবং  সাংবাদিকসহ স্থানীয় জনগণ।

রকারী নজরুল একাডেমীর মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ পরিদর্শন শেষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে রাখেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদিকী।

মুক্তিযুদ্ধের শহীদদের পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে তিনি স্মরণ করেন। তিনি বলেন, শহীদদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সরকারি নজরুল একাডেমী মাঠে বিজয় মেলা, প্রীতি ফুটবল ম্যাচ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করে উপজেলা প্রশাসন। মুক্তিযোদ্ধা এবং জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিভিন্ন উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়।

একুশে সংবাদ/ওজি

Link copied!