AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মান্দায় জামায়াতে ইসলামীর বিজয় র‌্যালী, দুর্নীতিমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার



মান্দায় জামায়াতে ইসলামীর বিজয় র‌্যালী, দুর্নীতিমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার

মহান বিজয় দিবস উপলক্ষে নওগাঁর মান্দা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি বিজয় র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা জামায়াত কার্যালয় থেকে র‌্যালীটি শুরু হয়ে প্রসাদপুর বাজার প্রদক্ষিণ করে প্রায় চার কিলোমিটার পথ অতিক্রম করে মান্দা ফেরিঘাটে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

র‌্যালীতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নওগাঁ জেলা আমীর ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৯-নওগাঁ (মান্দা) আসনের জামায়াত মনোনীত প্রার্থী খন্দকার আব্দুর রাকিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা মো. মোস্তফা আল আমিন, উপজেলা আমির ডা. আমিনুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মাস্টার মোয়াজ্জেম হোসেন, সহকারী সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রকীবসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা।

এছাড়াও মান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. তোফাজ্জল হোসেন, তেঁতুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোখলেসুর রহমান কামরুল এবং নুরুল্লাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার জায়দুর রহমান উপস্থিত ছিলেন।

র‌্যালী শেষে আয়োজিত পথসভায় বক্তারা বলেন, স্বাধীনতার দীর্ঘ সময়েও বিজয়ের চেতনা যথাযথভাবে বাস্তবায়ন হয়নি। তারা মান্দাকে একটি আদর্শ ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে চাঁদাবাজি, দখলবাজি ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার করেন। বক্তারা আরও বলেন, ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

 

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!