জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে সনাতন ধর্মাবলম্বী ভোটারদের নিয়ে একটি নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) সকালে ৬ নম্বর ভাটারা ইউনিয়ন বিএনপি ও মহিলা দলের আয়োজনে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গোপীনাথপুর এলাকায় সনাতন ধর্মাবলম্বী ২৫টি পরিবারকে নিয়ে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফরিদুল কবীর তালুকদার শামীমের পক্ষে ভোট প্রার্থনা করা হয়।
ভাটারা ইউনিয়ন বিএনপি মহিলা দলের নেত্রী হুসনারা খাতুন বন্যার সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি শেখ হোসেন জামাল জুয়েল।
এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য ও ভাটারা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শাজাহান আলী আকন্দ, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জোসনা আকন্দ, ভাটারা ইউনিয়নের সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন খোকা। সনাতন ধর্মাবলম্বীদের পক্ষে বক্তব্য দেন নিরঞ্জন চন্দ্র গোপ, নিরেন্দ্র চন্দ্র গোপ, মিল্টন চন্দ্র গোপ, অতুল চন্দ্র গোপ, রূপা রাণী গোপ ও সন্ধ্যা রাণী গোপ প্রমুখ।
বক্তারা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে সারাদিন বিএনপি মনোনীত প্রার্থী ফরিদুল কবীর তালুকদার শামীমের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। তাঁরা আরও বলেন, হিন্দু ধর্মাবলম্বী সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার রক্ষায় বিএনপি অতীতের মতো আগামীতেও পাশে থাকবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একটি সুন্দর ও বাসযোগ্য দেশ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

