AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জুড়ীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত


Ekushey Sangbad
জহিরুল ইসলাম সরকার, জুড়ী, মৌলভীবাজার
০৫:১৯ পিএম, ১৪ ডিসেম্বর, ২০২৫

জুড়ীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মারুফ দস্তেগীর।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহমুদুল আলম খানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ, যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আব্দুস শহীদ চৌধুরী খুশি, বীরমুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কুলেশ চন্দ্র চন্দ, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম, মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শহিদুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর আব্দুল হাই হেলাল, জায়ফরনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজাদ মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা ডা. মো. মনিরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আলমগীর হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দিলীপময় দাশ চৌধুরী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সুমিত সিংহ, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ চৌধুরী, বিএনপি নেতা মো. মোস্তাকিম আহমেদ প্রমুখ।

উল্লেখ্য, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর স্বাধীনতার পূর্বক্ষণে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে হত্যার শিকার হন দেশের বুদ্ধিজীবীরা। বাংলাদেশকে মেধাশূন্য করার উদ্দেশ্যে এই হত্যাযজ্ঞ চালায় পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসররা। স্মরণে প্রতিবছর ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!