শেরপুরের নকলায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) সকালেই উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম।
বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা, ধুকুরিয়া এ-জেড টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ রেজাউল আলম, চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক, সরকারি হাজী জালমামুদ কলেজের প্রভাষক গোলাম মাসুম, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রোজিনা খাতুন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল, উপজেলা জামায়াতে ইসলামীর আমির গোলাম সারোয়ার, সরকারি হাজী জালমামুদ কলেজের শিক্ষার্থী মো. অন্তর মিয়া প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নজরুল ইসলাম।
সভায় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

