AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শালিখায় প্রেসক্লাবের সাংবাদিক পূর্ণমিলনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী সম্পন্ন


Ekushey Sangbad
মনিরুল ইসলাম, শালিখা, মাগুরা
০৬:২৪ পিএম, ১ নভেম্বর, ২০২৫

শালিখায় প্রেসক্লাবের সাংবাদিক পূর্ণমিলনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী সম্পন্ন

উৎসবমুখর পরিবেশে শালিখা প্রেসক্লাবের সাংবাদিক পূর্ণমিলনী, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান শালিখা ইকোপার্কে সম্পন্ন হয়েছে।

শনিবার দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শালিখা প্রেসক্লাবের সভাপতি আব্দুল রব মিয়ার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন শালিখা উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন, মাগুরা প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইমুন নিছা, উপজেলা কৃষি অফিসার আবুল হাসনাত, পল্লীবিদ্যুৎ এর ডিজিএম মোঃ রেজাউল করিম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আনিসুর রহমান মিল্টন, সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট, যুগ্ম আহ্বায়ক শহিদুজ্জামান শহিদ, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আফসার উদ্দিন, ইসলামী আন্দোলন শাখার সভাপতি মাওলানা ওসমান গণি সাঈফী, শিক্ষক অধ্যাপক হুমায়ুন ইউসুব, অধ্যক্ষ ইমদাদুল ইসলাম ও প্রধান শিক্ষক আলী আহসান। এছাড়া মহম্মদপুর প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান টুটুল ও সম্পাদক মাসুদ রানা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নিউজে বিশেষ অবদানের জন্য শালিখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুজ্জামান চাঁদ, নাজমুল হক, এইচ এম রাজিব ও মুন্সী হাবিবুল্লাহ পাভেলকে ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে মাগুরা, শালিখা ও মহম্মদপুর প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শালিখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুজ্জামান চাঁদ।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!