নান্দনিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আজ (১ নভেম্বর) সকাল ১০টায় আস্তিনের কোটালীপাড়া শাখায় সফলভাবে অনুষ্ঠিত হলো `দৈনিক কোটালীপাড়া গ্রুপ`-এর আয়োজনে আস্তিন প্রেজেন্টস ‘শরতের রঙে প্রকৃতি’ ফটোগ্রাফি প্রতিযোগিতা ২০২৫-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এক্সপোমাইন মিডিয়া এজেন্সি ছিলেন অনুষ্ঠানের মিডিয়া পার্টনার।
অনুষ্ঠানে আস্তিনের সিওও ইয়াকুব ইসলাম তরুণদের সৃজনশীলতার প্রশংসা করেন। অতিথি ফটোগ্রাফার শাহরিয়ার বাইজীদ ছবি তোলার গুরুত্ব ও কলার সঙ্গে ফটোগ্রাফির নান্দনিক দিক নিয়ে আলোকপাত করেন। অনুষ্ঠানের পরিচালনা করেন ডিকে-এর অ্যাডমিন তানভীর আহমেদ।
প্রতিযোগিতায় প্রথম পুরস্কার অর্জন করেন মুহাম্মদ রহমাতুল্লাহ হাওলাদার, দ্বিতীয় স্থান অধিকার করেন রাজ আহমেদ এবং তৃতীয় স্থান লাভ করেন শেখ সাগর। এছাড়াও সেরা দশজন বিজয়ীর হাতে ক্রেস্ট ও ছবির ফ্রেম তুলে দেওয়া হয়।
দৈনিক কোটালীপাড়া গ্রুপের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

