AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাদুল্লাপুরে জাতীয় শিশুকন্যা দিবস উদযাপন



সাদুল্লাপুরে জাতীয় শিশুকন্যা দিবস উদযাপন

সারাদেশের মতো দেশের ন্যায় "আমি কন্যা শিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি" এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় জাতীয় শিশুকন্যা দিবস উদযাপন করা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর)  দুপুরে উপজেলা হলকক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সম্ভু চরণ দাস।

এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাদুল্লাপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি শহিদুল হক, সাদুল্লাপুর প্রেসক্লাবের সভাপতি তাজুল ইসলাম রেজা ও প্রেসক্লাব সাদুল্লাপুরের সভাপতি নেয়ামুল আহসান পামেল।

বক্তারা দিবসটির তাৎপর্য তুলে ধরে বলেন, "আজকের শিশুকন্যারা আগামীদিনের ভবিষ্যত। তোমরা লেখাপড়া করে উচ্চ শিক্ষা অর্জন করে বাবা-মায়ের আদর্শ কন্যা হয়ে তাদের মুখ উজ্জ্বল করবে। তোমাদের মেধাশক্তি দিয়ে নিজেদের সুন্দর ভবিষ্যৎ গড়তে দায়িত্বশীল হতে হবে। তাই তোমরা প্রতিষ্ঠিত হতে চাইলে এখন থেকেই ভালোভাবে লেখাপড়া করতে হবে। তবেই সোনালী ও সুন্দর ভবিষ্যৎ গড়া সম্ভব। তোমরা কখনও বিপদগামী হয়ে অন্ধকার পথে চলবে না। এরকম হলে তোমরা কখনও সফল হতে পারবে না। বরং এতে সমাজ এবং পরিবারের কাছে তোমরা ধিক্কৃত হয়ে থাকবে এবং পরিবারের কাছে সারা জীবন বোঝা হয়ে থাকতে হবে।"

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!