AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট নিরসন ও স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবিতে মানববন্ধন


Ekushey Sangbad
পারভেজ আহমেদ, কমলগঞ্জ, মৌলভীবাজার
০৯:২৪ পিএম, ১১ সেপ্টেম্বর, ২০২৫

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট নিরসন ও স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট, প্রশাসনিক অব্যবস্থাপনা এবং রোগীদের নানান ভোগান্তি দূর করে স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কমলগঞ্জ সামাজিক সংগঠন ঐক্য পরিষদ এ মানববন্ধনের আয়োজন করে।

ডা. এস. কে. নাহিদের সভাপতিত্বে এবং তারেকুল ইসলাম পাটোয়ারির সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, সাবেক পৌর কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন, কমলগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, আল-ফালাহ ইসলামী সোসাইটির সভাপতি মাওলানা হুসাইন আহমেদ খালেদসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট নিরসনসহ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে হাসপাতালের নানা অব্যবস্থাপনা দ্রুত সমাধানেরও দাবি জানান তারা।

মানববন্ধন শেষে আয়োজকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সিভিল সার্জন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।

 

একুশে সংবাদ/মৌ.প্র/এ.জে

Link copied!