AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পুঠিয়ায় রাতের আধারে প্রায় ৬ শতাধিক কলার গাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা


Ekushey Sangbad
পুঠিয়া প্রতিনিধি, রাজশাহী
০৮:৪০ পিএম, ২৭ আগস্ট, ২০২৫

পুঠিয়ায় রাতের আধারে প্রায় ৬ শতাধিক কলার গাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা

পুঠিয়া পৌরসভার ৪নং কৃষ্ণপুর ওয়ার্ডের হাসিবুল ইসলাম নামের এক কৃষকের ২ বিঘা কলার গাছ রাতের আঁধারে কেটে ফেলেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৬ আগস্ট) দিবাগত রাতের যে কোনো সময় এ ঘটনা ঘটেছে।

ক্ষতিগ্রস্ত কৃষক হাসিবুল ইসলাম জানান, সকালে একজন তাকে জানান, তার বাগানের কলার গাছগুলো কে বা কারা কেটে ফেলেছে। বিষয়টি জানার পর তিনি দ্রুত ঘটনাস্থলে গেলে দেখেন, ছয় শতাধিক কলার গাছ কেটে ফেলা হয়েছে।

তিনি আরও জানান, গ্রামে কারো সঙ্গে তার কোনো বিরোধ নেই। এছাড়া তিনি থানায় একটি জিডি করেছেন এবং অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি ও এলাকাবাসী। এ ঘটনায় তার লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

একুশে সংবাদ/রা.প্র/এ.জে

Link copied!