AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যুক্তরাষ্ট্র-ইরানের ‍‍`শান্তি চুক্তি‍‍`, বন্ধ হচ্ছে যুদ্ধ


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:১৫ এএম, ১৫ জুন, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরানের ‍‍`শান্তি চুক্তি‍‍`, বন্ধ হচ্ছে যুদ্ধ

দীর্ঘদিনের উত্তেজনার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি শান্তি সমঝোতা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তাদের বক্তব্য অনুযায়ী, আগামী ১৯ জুন সুইজারল্যান্ডের জেনেভায় এ সংক্রান্ত আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।

ট্রাম্প জানান, সমঝোতার অংশ হিসেবে হরমুজ প্রণালী থেকে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার এবং প্রণালীটি টোলমুক্তভাবে উন্মুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়তে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে এবং সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি হরমুজ প্রণালী উন্মুক্ত করা এবং সেখানে থাকা মার্কিন নৌ অবরোধ প্রত্যাহারের অনুমোদনের কথাও উল্লেখ করেন।

আরেকটি পোস্টে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, এই সমঝোতা মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তার ভাষ্য অনুযায়ী, অতীতে অনেক মার্কিন প্রেসিডেন্ট ইরানের সঙ্গে সমঝোতার চেষ্টা করলেও সফল হননি। তিনি আশা প্রকাশ করেন, চুক্তি কার্যকর হলে প্রণালী দিয়ে উভয় দিকেই আবার স্বাভাবিকভাবে তেল পরিবহন শুরু হবে।

এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সামাজিক মাধ্যমে জানান, তার মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি শান্তি চুক্তি হয়েছে। তিনি দাবি করেন, উভয় পক্ষ সব ধরনের সামরিক অভিযান, লেবানন-সংশ্লিষ্ট সংঘাতসহ, তাৎক্ষণিক ও স্থায়ীভাবে বন্ধ করতে সম্মত হয়েছে।

তবে বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে স্পষ্ট অবস্থান জানায়নি তেহরান। ইরানের সংবাদমাধ্যম মেহর নিউজ জানিয়েছে, শেহবাজ শরীফের মধ্যস্থতায় চুক্তি হওয়ার দাবি করা হলেও ইরানি কর্মকর্তাদের পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

উল্লেখ্য, ইরানের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না আসায় চুক্তি বাস্তবায়ন ও এর শর্তাবলি নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!