গোপালগঞ্জের মুকসুদপুরে দিনমজুর, হতদরিদ্র ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিনামূল্যে শুকনা খাবার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল জব্বারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহাদৎ হোসেন মোল্লা, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. আ. বাতেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আ. কাইয়ুম শরীফ, মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাপ্তাহিক মধুমতি কণ্ঠ পত্রিকার সম্পাদক শহিদুল ইসলাম এবং মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া।
এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/গো.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

