যশোরের পল্লীতে প্রবাস ফেরত এক যুবককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত যুবক অভয়নগর উপজেলার নাউলি গ্রামের হাবিবুর রহমানের ছেলে হাসান শেখ (৩০)। রবিবার (১৫ জুন) সকালে উক্ত গ্রামের একটি মাছের ঘের থেকে যুবকটির গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, হাসান শেখ দীর্ঘ ৮ বছর কুয়েতে প্রবাসী জীবন শেষ করে আড়াই মাস আগে দেশে ফিরেছেন। ২ মাস আগে বিবাহ করেন তিনি। শনিবার প্রতিদিনের মতো বন্ধুদের সাথে গভীর রাত পর্যন্ত আড্ডা দিচ্ছিলেন তিনি। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে তার হদিস পাননি। আজ ভোরে
স্থানীয়রা মাছের ঘেরে তার গলাকাটা মরদেহ দেখতে পান। থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
অভয়নগর থানার ওসি আব্দুল আলিম জানান, পূর্ব শত্রুতা কিংবা পরকীয়ার জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে পুলিশের ধারণা। এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে স্থানীয় দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।
একুশে সংবাদ/য.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

