নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গন্ডা গ্রামে পানিতে ডুবে অভি (১.৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে নিজ বাড়ির পেছনের একটি ডোবায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত অভি গন্ডা ইউনিয়নের গন্ডা গ্রামের শুভল চন্দ্রের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, দুপুরে খেলতে খেলতে সবার অজান্তে বাড়ির পেছনে থাকা ডোবার পানিতে পড়ে যায় অভি। কিছুক্ষণ পর তাকে ভাসতে দেখে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক জানান, বেলা দেড়টার দিকে শিশুটিকে হাসপাতালে আনা হয়, কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, “এ ঘটনায় থানায় কেউ এখনো অবহিত করেননি। তবে নিয়ম অনুযায়ী একটি অপমৃত্যু মামলা রুজু করা হবে।”
একুশে সংবাদ/নে.প্র/এ.কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

