AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

১৪ দিনে রেমিট্যান্স এলো ১৫৪ কোটি ডলার


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:০৮ পিএম, ১৫ জুন, ২০২৬

১৪ দিনে রেমিট্যান্স এলো ১৫৪ কোটি ডলার

চলতি জুন মাসের প্রথম ১৪ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে ১৫৪ কোটি ১৩ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এ সময়ে দৈনিক গড়ে দেশে এসেছে প্রায় ১১ কোটি ১ লাখ ডলার।

সোমবার (১৫ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

তিনি বলেন, গত বছরের একই সময় দেশে রেমিট্যান্স এসেছিল ১১৮ কোটি ৫৩ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ১৪ জুন পর্যন্ত মোট ৩ হাজার ৪২৯ কোটি ৮১ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৯ দশমিক ৫৪ শতাংশ বেশি।

এর আগে গত মে মাসে দেশে আসে ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। এরও আগে মার্চ মাসে আসে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার, যা একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড।

এ ছাড়া এপ্রিলে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার, ফেব্রুয়ারিতে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার এবং জানুয়ারিতে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স দেশে আসে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের বিভিন্ন মাসে রেমিট্যান্স প্রবাহ ধারাবাহিকভাবে ঊর্ধ্বমুখী রয়েছে। বিশ্লেষকদের মতে, বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর প্রবণতা বৃদ্ধি এবং প্রণোদনা সুবিধার কারণে প্রবাসী আয়ের প্রবাহ শক্তিশালী অবস্থানে রয়েছে।

এদিকে, ২০২৪-২৫ অর্থবছরে দেশে মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে, যা দেশের ইতিহাসে কোনো এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের নতুন রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!