`স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক` প্রতিপাদ্য নিয়ে এবারের ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে নগরকান্দা উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী, চারাগাছ রোপণের মাধ্যমে উদ্বোধন করা হয়।
শনিবার (৮ জুন) সকালে সপ্তাহব্যাপী `সেবাবুথ` এর মাধ্যমে নামজারি, ভূমি উন্নয়ন কর, মিসকেস, অর্পিত সম্পত্তি, বন্দোবস্ত নবায়নসহ ভূমি সংক্রান্ত সকল সেবা প্রদান করা লক্ষ্যে উপজেলার ৯ ইউনিয়ন ,পৌর ভূমি অফিসেও অনুরূপ সেবাবুথের মাধ্যমে সেবা প্রদান করা হবে।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন সহকারি কমিশনার (ভূমি)মোঃ মাসুম বিল্লাহ্। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান সরদার। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ কাফী বিন কবির, পৌর মেয়র নিমাই চন্দ্র সরকার, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুর রহমান, সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমীর প্রধান শিক্ষক মোঃ বেলায়েত হোসেন মিয়া।
একুশে সংবাদ/সা.আ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

