AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শিশুকে বিষ খাওয়ালো মা-বাবা, অতঃপর তার মৃত্যু



শিশুকে বিষ খাওয়ালো মা-বাবা, অতঃপর তার মৃত্যু

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে আড়াই বছরের প্রতিবন্ধী শিশুকে বিষ (কীটনাশক) খাইয়ে হত্যা করেছে তার মা-বাবা। উপজেলার ভূনবীর ইউনিয়নের রাজ পাড়া গ্রামে  এমন লোমহর্ষক ঘটনা ঘটে।  শুক্রবার ( ১৭ মে)  রাতে শিশুটি মারা যায়।

ফারিয়া আক্তার নামে ওই মেয়ে শিশুটির বাবার নাম রাশেদ মিয়া ও মা একই গ্রামের ওয়াসিত মিয়ার মেয়ে শাপলা বেগম। রাশেদ ওই গ্রামের ফয়জল মিয়ার ছেলে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাব-অ্যাসিস্ট্যান্ট মেডিকেল অফিসার আব্দুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পুলিশ জানায়, ফারিয়া জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী ছিল। সে চলাফেরা করতে পারত না, বিছানায় শুয়ে থাকত। এতে শিশুর মা-বাবা ধৈর্যহারা হয়ে পড়ে। তারা প্রায় সময় ফারিয়াকে অবহেলা করে ঘরের বাইরেও ফেলে রাখতো।

শুক্রবার বিকালে ফারিয়ার মুখে কীটনাশক ঢেলে দেয় ওই দম্পতি। পরে তারা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে মেয়েটি মারা যায়। মেয়ের মরদেহ বাড়িতে এনে দাফনের চেষ্টা করে তারা। কিন্তু ইতিমধ্যে বিষ খাওয়ানোর খবর এলাকায় ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ফারিয়ার মা-বাবা ও নানি পালিয়ে যান। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ফারিয়ার নানা ওয়াসিত মিয়া থানায় মামলা করেন।

শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, ফারিয়া প্রতিবন্ধী হওয়ার কারণে তার মা-বাবা কীটনাশক খাইয়ে হত্যা করে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

একুশে সংবাদ/যু.র/সা.আ

Link copied!