খুলনা জেলার পাইকগাছায় গাছ কাটার সময় বিদ্যুৎস্পর্শে শাহীন গাজী (৩৫) নামে এক যুবক মারা গেছেন। বৃহস্পতিবার (১৬ মে) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। শাহীন গাজী উপজেলার রাড়ুলি ইউনিয়নের বাঁকার বাক গ্রামের আমিরুল গাজীর ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বাঁকার ফটিক নাথের বাড়িতে গাছ কাটতে যান শাহীন। এসময় তিনি ট্রান্সমিটারের তার হাত দিয়ে সরাতে গেলে বিদ্যুৎস্পর্শে মাটিতে পড়ে গুরুতর আহত হন।
তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে নেওয়ার সময় পথে মারা যান বলে স্থানীয় ব্যবসায়ী শাহীন রাজা জানান।
একুশে সংবাদ/যু.র/সা.আ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

