ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মালদ্বীপ প্রবাসীর বাড়িতে বিল্ডিং এর জানালা ভেঙ্গে দুর্ধর্ষ ডাকাতের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটে বুধবার রাত একটার দিকে উপজেলার ঘারুয়া ইউনিয়নের মক্রমপুট্টি গ্রামে। মালদ্বীপ প্রবাসী হলেন- ওই গ্রামের মৃত্যু আব্দুল বারেক শেখের ছেলে বাবুল শেখের বাড়ি।
প্রবাসী বাবুল শেখ জানান, গভীর রাতে ১৫ থেকে ২০ জনের কালো কাপড় বাধা একদল ডাকাত বিল্ডিং এর জানালা ভেঙ্গে রুমে প্রবেশ করে। আমাদের সকলকে পিস্তল ও দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে স্টিলের আলমিরা ভেঙ্গে সবকিছু হাতিয়ে নেয়। ১৮ থেকে ১৯ ভরি স্বর্ণালংকার ও ইউএস ডলার, নগদ টাকা প্রায় ১০ লক্ষ হাতিয়ে নেয়। পরে অন্য রুম থেকে মোবাইল ফোনে গ্রামবাসীকে ফোন করলে গ্রামবাসী এগিয়ে এলে ডাকাত দল হুমকি ধামকি দিয়ে চলে যায়।
এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ জানান, ঘঠনাস্থলে পুলিশ পরিদর্শন করে নিশ্চিত হয়েছে তবে ভুক্তভোগীদের অভিযোগ দিতে বলা হলেও তারা এখনো অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

