জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার গাছ থেকে পরে আব্দুর রহিম (৪৫) নামে এক কাঠুরের মৃত্যু হয়েছে। রোববার (২৯ জানুয়ারি) বিকেলে শালপাড়া পল্লীবিদ্যুৎ সাব-ষ্টেশন সংলগ্ন এলাকার গাছ থেকে পড়ে আহত হন তিনি।
পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আব্দুর রহিম একই উপজেলার পশ্চিম কড়িয়া গ্রামের ফয়েজ উদ্দীনের ছেলে।
নিহতের পরিবার ও এলাকাবাসীরা জানান, উপজেলার শালপাড়া পল্লীবিদ্যুৎ সাব-ষ্টেশন সংলগ্ন এলাকার একটি উঁচু ইউকেলেক্টাস গাছের মরা ডাল কাটতে উপরে ওঠেন আব্দুর রহিম। ডাল কাটার এক পর্যায়ে তিনি ওই গাছ থেকে পরে গিয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, তিনি ঘটনাটি শুনলেও কোন অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
একুশে সংবাদ.কম/মা.র.প্র/জাহাঙ্গীর



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

