মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ বাজারে পাটজাত পণ্যের মোড়কের ব্যবহার না করায় কৃত্রিম মোড়ক ব্যাবহার করার কারনে চার প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৫ জানুয়ারি ) দুপুরে মোরেলগঞ্জ পৌর শহরের কয়েকটি দোকানে অভি্যান পরিচালনা করে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আলী হাসান এ জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলী হাসান জানান, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর আইন অনুযায়ী বাজারের বিসমিল্লাহ পল্টি ফিসারিসকে ৪০০০, জয়গুরু ভান্ডার কে ৩০০০,কার্তিক স্টোরকে ৩০০০, ভাই ভাই ভান্ডারকে ৩০০০,গৌতম স্টোর ৩০০০,নাসির স্টোরকে ২০০০,সাহা ভান্ডারকে ৩০০০ করে মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময়ে তিনি আরো জানান জনস্বার্থে এই অভি্যান পরিচালনা অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/ফরহাদ/এইচ আই/



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

