AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৬ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজধানীতে ৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:৫৭ এএম, ৩ জুলাই, ২০২৬

রাজধানীতে ৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

রাজধানীর দারুস সালাম থানা এলাকায় অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ মো. বাছেদ মাতাব্বর (২৭) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগ।

বৃহস্পতিবার (৩ জুন) বিকেলে রাজধানীর গাবতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা মতিঝিল বিভাগের একটি দল গতকাল বিকেল সোয়া চারটার দিকে দারুস সালাম থানাধীন গাবতলী এলাকার সাভার থেকে টেকনিক্যালগামী মহাসড়কের উত্তর পাশে অবস্থান নেয়। সেখানে সন্দেহজনক চলাফেরা দেখে বাছেদ মাতাব্বরকে তল্লাশি করা হয়। তল্লাশিতে তার কাছ থেকে ৮ কেজি গাঁজা ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এ ঘটনায় দারুস সালাম থানায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার করা মাদক ও জব্দ করা মোবাইল ফোনসহ আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা বিভাগ।

একুশে সংবাদ/এসআর

Link copied!