AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজশাহীতে বাঁধ দখলমুক্তে উচ্ছেদ অভিযান


Ekushey Sangbad
আব্দুল বাতেন, রাজশাহী
০৫:১২ পিএম, ৯ জুলাই, ২০২৬

রাজশাহীতে বাঁধ দখলমুক্তে উচ্ছেদ অভিযান

রাজশাহী শহর রক্ষা বাঁধকে ঝুঁকিমুক্ত রাখা এবং সরকারি সম্পত্তি সংরক্ষণের লক্ষ্যে অবৈধ দখলের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা পৌনে ১২টা থেকে নগরীর কেশবপুর দক্ষিণপাড়া টি-বাঁধ এলাকায় এ যৌথ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসন ও পাউবোর ঊর্ধ্বতন কর্মকর্তারা। নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার অভিজিৎ সরকার।

অভিযান চলাকালে টি-বাঁধের ওপর অবৈধভাবে নির্মিত একটি স্থাপনা উচ্ছেদ করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, রাজশাহী শহর রক্ষা বাঁধ একটি গুরুত্বপূর্ণ সরকারি অবকাঠামো। এর নিরাপত্তা ও স্থায়িত্ব নিশ্চিত করতে বাঁধের ওপর গড়ে ওঠা সব ধরনের অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে অপসারণ করা হবে।

পাউবোর নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান অঙ্কুর বলেন, শহর রক্ষা বাঁধকে ঝুঁকিমুক্ত রাখা এবং সরকারি সম্পত্তি রক্ষার স্বার্থে জেলা প্রশাসনের সহযোগিতায় এই উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে। বর্তমানে কেশবপুর এলাকায় অভিযান চলছে। পর্যায়ক্রমে জেলার অন্যান্য চিহ্নিত এলাকাতেও একই ধরনের অভিযান পরিচালনা করা হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অভিযানের আগে অবৈধ দখলদারদের একাধিকবার নোটিশ ও মাইকিংয়ের মাধ্যমে স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। যারা স্বেচ্ছায় সরে যাননি, তাদের বিরুদ্ধেই এ উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ সরকার বলেন, "আগেই একাধিকবার নোটিশ দেওয়া হয়েছিল। তারপরও অবৈধ স্থাপনা অপসারণ না করায় পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

শ্রীরামপুর বাঁধের পুরো অংশজুড়ে পর্যায়ক্রমে এ অভিযান চলবে। জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।"

 

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!