AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৬ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পীরগঞ্জে প্রথমবারের মতো পালিত হলো জাতীয় পল্লী উন্নয়ন দিবস



পীরগঞ্জে প্রথমবারের মতো পালিত হলো জাতীয় পল্লী উন্নয়ন দিবস

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, সম্মাননা স্মারক ও চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রবিবার (৫ জুলাই) উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), পীরগঞ্জের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাকিব হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তার,

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাহিম উদ্দিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা শংকর রায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মীর্জা মনোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন,

সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, পৌর সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান চৌধুরী মানু, ঠাকুরগাঁও জেলা জামায়াতের সদস্য বাবলুর রশিদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোকাদ্দাস আয়াত মিলনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী, সমবায় সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এ সময় সংসদ সদস্য জাহিদুর রহমান বলেন, টেকসই গ্রামীণ উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন এবং সমবায়ের মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়নে পল্লী উন্নয়ন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানের শেষে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে চারজনকে সম্মাননা স্মারক এবং তিনজন উপকারভোগীর মাঝে চেক বিতরণ করা হয়। এছাড়া গ্রামীণ উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!