AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৬ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজধানীতে সেপটিক ট্যাংকে গ্যাস বিস্ফোরণ, দগ্ধ ৩


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:১৮ এএম, ২ জুলাই, ২০২৬

রাজধানীতে সেপটিক ট্যাংকে গ্যাস বিস্ফোরণ, দগ্ধ ৩

রাজধানীর কাঁঠালবাগানের ফ্রি স্কুল স্ট্রিট এলাকায় একটি আবাসিক ভবনের সেপটিক ট্যাংকে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে তিন যুবক গুরুতর দগ্ধ হয়েছেন।

দগ্ধরা হলেন মো. জুয়েল (২০), মো. রানা (২২) ও মো. পারভেজ (২১)। বুধবার (১ জুলাই) রাতে এ দুর্ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্র জানায়, বিস্ফোরণের পর আহত তিনজনকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে নেওয়া হয়। রাত সাড়ে ১২টার দিকে তাদের সেখানে ভর্তি করা হয়।

আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া মো. রাজিব জানান, কাঁঠালবাগানের ফ্রি স্কুল স্ট্রিটের একটি ভবনের নিচতলায় সেপটিক ট্যাংকে জমে থাকা গ্যাস থেকে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে থাকা তিনজন দগ্ধ হন। তারা পান্থপথের একটি ফার্নিচারের দোকানে কর্মরত।

ঢাকা মেডিকেল বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের কর্তব্যরত চিকিৎসক জানান, জুয়েলের শরীরের ৩০ শতাংশ, রানার ৬৩ শতাংশ এবং পারভেজের ২১ শতাংশ অংশ দগ্ধ হয়েছে। গুরুতর আহত রানাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে ভর্তি করা হয়েছে। অপর দুইজনকে পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, দগ্ধ তিনজন বর্তমানে হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী একজনকে আইসিইউতে এবং বাকি দুজনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!