AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে উঠল ব্রাজিল


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৮:৪০ এএম, ২০ জুন, ২০২৬

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে উঠল ব্রাজিল

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে দাপুটে জয় তুলে নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষস্থান দখল করেছে ব্রাজিল। ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ম্যাচে হাইতিকে ৩-০ গোলে হারিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

মরক্কোর বিপক্ষে আগের ম্যাচে ড্র করে সমালোচনার মুখে পড়া ব্রাজিল শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে। প্রথমার্ধেই ম্যাথিউস কুনহার জোড়া গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় সেলেসাওরা। পরে ভিনিসিয়ুস জুনিয়রের করা আরেকটি গোলে ব্যবধান ৩-০তে পৌঁছে যায়।

দ্বিতীয়ার্ধেও একাধিক আক্রমণ চালায় ব্রাজিল। তবে কয়েকটি সহজ সুযোগ হাতছাড়া হয় এবং একটি গোল অফসাইডের কারণে বাতিল হওয়ায় ব্যবধান আর বাড়েনি। শেষ পর্যন্ত ৩-০ গোলের স্বস্তিদায়ক জয় নিয়েই মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

এই জয়ের ফলে দুই ম্যাচ শেষে ব্রাজিলের সংগ্রহ দাঁড়িয়েছে ৪ পয়েন্ট। সমান পয়েন্ট থাকা মরক্কোর চেয়ে উন্নত গোল ব্যবধানে (+৩) গ্রুপের শীর্ষে উঠে এসেছে তারা। স্কটল্যান্ডের সংগ্রহ ৩ পয়েন্ট, আর হাইতি এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ স্কটল্যান্ড। অন্যদিকে মরক্কো মুখোমুখি হবে হাইতির। নকআউট পর্বে জায়গা নিশ্চিত করতে শেষ ম্যাচ দুটি হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!