AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যুক্তরাজ্যে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, হতাহত ৯০


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৮:৫১ এএম, ২০ জুন, ২০২৬

যুক্তরাজ্যে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, হতাহত ৯০

যুক্তরাজ্যের বেডফোর্ডের কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় দুই ট্রেনের সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন এবং অন্তত ৮৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে জরুরি সেবা কর্তৃপক্ষ।

শুক্রবার স্থানীয় সময় বিকেলে বেডফোর্ড শহরের উপকণ্ঠে এ দুর্ঘটনা ঘটে। ইস্ট অব ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিসের তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক, ২২ জন গুরুতর আহত এবং ৫৬ জন তুলনামূলকভাবে শঙ্কামুক্ত রয়েছেন।

রেল ট্র্যাকিং ওয়েবসাইটগুলোর তথ্য অনুযায়ী, দুটি ট্রেনই দক্ষিণ লন্ডনের সেন্ট প্যানক্রাস স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করছিল। বিকেল প্রায় ৫টা ১৫ মিনিটে বেডফোর্ডের বাইরে তাদের মধ্যে সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার ও হাসপাতালে পাঠানোর কাজ শুরু করে।

লন্ডন মেট্রোপলিটন পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ট্রেন দুর্ঘটনায় চালকের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া অত্যন্ত মর্মান্তিক। স্থানীয় বেডফোর্ডশায়ার পুলিশ, ফায়ার সার্ভিস এবং অন্যান্য জরুরি সেবাদানকারী সংস্থার সঙ্গে সমন্বয় করে উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে। আহতদের দ্রুত হাসপাতালে নিতে পর্যাপ্ত অ্যাম্বুলেন্সও মোতায়েন করা হয়েছে।

এদিকে ইস্ট মিডল্যান্ডস রেল জানিয়েছে, শুক্রবার বিকেল ৩টা ৫০ মিনিটে নটিংহ্যাম থেকে সেন্ট প্যানক্রাসগামী একটি ট্রেন এবং করবি থেকে একই গন্তব্যে যাওয়া আরেকটি ট্রেনের মধ্যে এ সংঘর্ষ ঘটে। কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে, তা এখনও নিশ্চিত নয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

দুর্ঘটনার পর সংশ্লিষ্ট রেলপথে ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে এবং যাত্রীদের বিকল্প ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!