AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:৩৩ পিএম, ১৯ জুন, ২০২৬

প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই সন্তানের নামের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় আলোচনার জন্ম দেওয়া বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান।

শুক্রবার (১৯ জুন) বিএনপির মিডিয়া সেলে জেলা প্রশাসকের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়।

জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। নতুন নাম নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত, এলাকার ইতিহাস-ঐতিহ্য এবং ভৌগোলিক পরিচিতিকে গুরুত্ব দিয়ে পুনরায় গণশুনানির আয়োজন করা হবে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নতুন নাম চূড়ান্ত হওয়ার পর আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে তা গেজেট আকারে প্রকাশ করা হবে।

এর আগে ইউনিয়ন দুটির নাম স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলে সীমান্ত ও দিগন্তের নামের সঙ্গে আংশিক মিল থাকায় বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা এবং বিভ্রান্তির সৃষ্টি হয়। এ পরিস্থিতিতে প্রতিমন্ত্রী নিজেও বিব্রতবোধ করেন। কোনো ধরনের ভুল ব্যাখ্যা বা অপপ্রচারের সুযোগ না রাখতে ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের জন্য তিনি নিজেও জেলা প্রশাসকের কাছে অনুরোধ জানিয়েছেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, সম্প্রতি বগুড়ার শিবগঞ্জ ও নবঘোষিত মোকামতলা উপজেলায় নতুন চারটি ইউনিয়ন গঠন করে সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়। গত ১১ জুন বগুড়া জেলা প্রশাসকের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে শিবগঞ্জ উপজেলার পাঁচটি এবং মোকামতলা উপজেলার আটটি ইউনিয়নের প্রশাসনিক কাঠামো পুনর্গঠন করা হয়। পরে গেজেট প্রকাশের পর নতুন তিনটি ইউনিয়নের নামকরণ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

নতুন কাঠামো অনুযায়ী শিবগঞ্জ উপজেলায় গঠিত ইউনিয়নের নাম রাখা হয়েছে ‘মীরবাড়ী ইউনিয়ন’। অন্যদিকে মোকামতলা উপজেলায় গঠিত নতুন তিনটি ইউনিয়নের নাম রাখা হয় ‘সীমান্ত ইউনিয়ন’, ‘দিগন্ত ইউনিয়ন’ এবং ‘স্বর্ণগ্রাম ইউনিয়ন’।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!