রাজধানীর বিজয় সরণি মোড়ে অবস্থিত কলমিলতা বাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (১৯ মে) সকাল ৭টার দিকে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভোর ৫টা ১৪ মিনিটে বাজারে আগুন লাগার খবর পায় তারা। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
পরবর্তীতে মোট ১০টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। দীর্ঘ প্রচেষ্টার পর সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে এখন পর্যন্ত আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

