AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইউরোপের মাটিতে তপুর গোলে ইতিহাস গড়ল বাংলাদেশ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১১:৪৪ পিএম, ৫ জুন, ২০২৬

ইউরোপের মাটিতে তপুর গোলে ইতিহাস গড়ল বাংলাদেশ

ইউরোপ সফরে গিয়ে নতুন ইতিহাসের জন্ম দিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ইউরোপের মাটিতে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে প্রথমবারের মতো গোল করার কৃতিত্বও দেখিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

শুক্রবার (৫ জুন) ইউরোপের দেশ সান মারিনোর বিপক্ষে তাদের মাঠে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের হয়ে প্রথম গোলটি করেন ডিফেন্ডার তপু বর্মন। ম্যাচের ১৮তম মিনিটে তার গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

এর আগে ম্যাচের ১৬তম মিনিটে একটি ফ্রি-কিকের সুযোগ পায় বাংলাদেশ। হামজা চৌধুরীর নেওয়া ফ্রি-কিকটি প্রথমে প্রতিপক্ষের রক্ষণভাগ প্রতিহত করলেও বল পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে পারেনি সান মারিনোর খেলোয়াড়রা।

পরবর্তীতে বলের দখল ধরে রেখে আক্রমণ সাজায় বাংলাদেশ। বাম প্রান্ত থেকে বক্সের মধ্যে ভেসে আসা ক্রসে তপু বর্মন দুর্দান্ত হেডে বল জালে পাঠিয়ে দলকে কাঙ্ক্ষিত লিড এনে দেন।

এই গোলের মাধ্যমে ইউরোপের মাটিতে বাংলাদেশের প্রথম গোলের ইতিহাসে নাম লেখান তপু বর্মন। একই সঙ্গে দেশের ফুটবলের জন্য এটি একটি স্মরণীয় মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

 

একুশে সংবাদ/ এ.জে

Link copied!