AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সান মারিনোকে হারিয়ে ইউরোপের মাটিতে ইতিহাস গড়ল বাংলাদেশ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০১:০৭ এএম, ৬ জুন, ২০২৬

সান মারিনোকে হারিয়ে ইউরোপের মাটিতে ইতিহাস গড়ল বাংলাদেশ

ইউরোপের মাটিতে প্রথম ম্যাচ খেলতে নেমেই ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে পরাজিত করে দেশের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো কোনো ইউরোপীয় দলকে হারানোর কৃতিত্ব অর্জন করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

শুক্রবার (৫ জুন) সান মারিনোর সেরাভালে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক ছিলেন ডিফেন্ডার তপু বর্মন। তার জোড়া গোলেই নিশ্চিত হয় ঐতিহাসিক এই জয়। একই সঙ্গে নতুন প্রধান কোচ থমাস ডুলির অভিষেক ম্যাচও স্মরণীয় হয়ে থাকল।

May be an image of soccer, football and text that says ‍‍`AI 100: PORTSFLO PORTS FLO T NG DIS DISTORT ORT . JODEN SPORT: OORING MARIU ETIM ギ TIM San Marino rino วตทอ‍‍`

ম্যাচের শুরু থেকেই আত্মবিশ্বাসী ফুটবল উপহার দেয় বাংলাদেশ। ১৮তম মিনিটে তপু বর্মনের গোলে এগিয়ে যায় দল। এর আগে ১৬তম মিনিটে হামজা চৌধুরীর নেওয়া একটি ফ্রি-কিক থেকে আক্রমণের সূচনা হয়। প্রতিপক্ষ প্রথম ধাক্কা সামাল দিলেও বলের নিয়ন্ত্রণ ধরে রাখে বাংলাদেশ। পরে বাম দিক থেকে আসা একটি ক্রসে তপু বর্মন দারুণ হেডে বল জালে জড়িয়ে দেন।

এই গোলের মাধ্যমে ইউরোপের মাটিতে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক গোলের রেকর্ডও গড়ে ওঠে।May be an image of one or more people, crowd and text

 

বিরতির পরও আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। তপু বর্মন আরও একটি গোল করে দলের ব্যবধান বাড়ান। শেষ দিকে সান মারিনো একটি গোল শোধ করলেও জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

এই জয়ের মাধ্যমে শুধু ইউরোপের মাটিতে প্রথম ম্যাচেই সাফল্য পায়নি বাংলাদেশ, বরং আন্তর্জাতিক ফুটবলে একটি নতুন মাইলফলকও স্পর্শ করেছে। ফুটবল বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে দলের উন্নতির ধারাবাহিকতায় এই জয় বাংলাদেশের ফুটবলের জন্য গুরুত্বপূর্ণ আত্মবিশ্বাস জোগাবে।

 

একুশে সংবাদ/ এ.জে

Link copied!