AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিডি কমার্শিয়াল এর সভাপতি জিন্নাহ ও সাধারণ সম্পাদক কাফি নির্বাচিত


Ekushey Sangbad
রফিকুল ইসলাম রাফি
০১:১০ পিএম, ২ মে, ২০২৬

বিডি কমার্শিয়াল এর সভাপতি জিন্নাহ ও সাধারণ সম্পাদক কাফি নির্বাচিত

বিডি কমার্শিয়াল এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে ২৯৩ ভোট পেয়ে জয়ী হয় আব্দুর রহিম জিন্নাহ ও সাধারণ সম্পাদক পদে ৩২৯ ভোট পেয়ে জয়ী হয় মোঃ কাফি খান।

শুক্রবার (১ মে) বিডি কমার্শিয়াল এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ২০২৬-২০২৯ মেয়াদের নির্বাচন বিজিএমইএ ভবনের পাশে "দখিনা হাওয়া রেষ্টুরেন্টে" অনুষ্ঠিত হয়। নির্বাচন সকাল ১০টায় শুরু হয়ে বিকাল ৫ টায় শেষ হয়। নির্বাচনে রহিম-কাফি পরিষদ ও হুমায়ুন-খোকন পরিষদ থেকে ১৭টি পদের জন্য ২৬ জন প্রার্থী প্রতিদন্দ্বিতা করেন। মোট ভোটার সংখ্যা ৬০০ জন।

এছাড়াও নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি -১ সৈয়দ এ.গফুর সবুজ, সিনিয়র সহ-সভাপতি -২ মোঃ রবিউল আলম, সহ-সভাপতি -১ মোঃ আতিকুজ্জামান জাহিদ, সহ-সভাপতি -২ এ সৈয়দ মোবাশ্বের হোসেন বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক -১ মোঃ আব্দুল আউয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক -২ মোঃ মাইনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম সরকার, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আল আমিন বিজি, সিনিয়র অর্থ সম্পাদক মোহাম্মদ আলী, অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, দপ্তর সম্পাদক মোঃ জানে আলম মিঠু, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আরিফুজ্জামান, সমাজ কল্যাণ ও ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মাহমুদুল হাসান, তথ্য প্রযুক্তি ও আইটি সম্পাদক মোঃ সরোয়ার আকন্দ, কার্যকরী সদস্য মোঃ শফিকুল ইসলাম নির্বাচিত হয়।

প্রধান নির্বাচন কমিশনার ইসমাইল হোসেন সেলিম নির্বাচনের ভোট গননা শেষে এই ফলাফল ঘোষণা করে বলেন, খুবই সুন্দর একটি নির্বাচন পরিচালনা করতে পেরে আমি আনন্দিত। প্রার্থীরা নির্বাচনের সকল নিয়ম-কানুন মেনে নির্বাচনে অংশ গ্রহণ করেন। দিনব্যাপী কোন অভিযোগ প্রার্থী বা ভোটারদের পক্ষ থেকে পাওয়া যায় নি। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনামুল করিম আনাম, সাদিকুল ইসলাম ও রবিন রক্ষিত।

নির্বাচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সোহেল- ডিরেক্টর, বিজিএমইএ এবং ব্যবস্থাপনা পরিচালক, বাংলা পোশাক লিঃ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইঞ্জিনিয়ার মোঃ বেলায়েত হোসেন রিপন- পরিচালক, বিকেএমইএ এবং ব্যবস্থাপনা পরিচালক, শ্রাবনী নীটওয়্যার লিঃ। সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব গাজী মজিবুর রহমান মিন্টু, ব্যাবস্থাপনা পরিচালক- জেনেটিক ফ্যাশন্স লিঃ। জনাব মোঃ মাসুদ কবির- পরিচালক, ফাইন্যান্স, একাউন্টস, কাস্টমস ভ্যাট এন্ড ট্যাক্স, আল-মুসলিম গ্রুপ। জনাব নাহিদ ইকবাল- এভিপি, ইনচার্জ (এক্সপোর্ট), ট্রেড সার্ভিস টিম, মধুমতি ব্যাংক পিএলসি, মতিঝিল ব্রাঞ্চ, ঢাকা।

এর আগে নির্বাচন চলাকালীন সময়ে একাধিক প্রার্থী একুশে সংবাদকে বলেন, খুবই সুন্দর একটি নির্বাচন পরিচালনা করেন এই নির্বাচনের নির্বাচন কমিশনার। আমরা প্রার্থীরা ভাই ভাই। কোন বিশৃঙ্খলা হওয়ার সুযোগ নেই। যেই নির্বাচনে জয়ী হবে তার সাথে এক হয়ে এই বিডি কমার্শিয়াল এর উন্নয়নে কাজ করব। উন্নয়ন করতে আমরা বদ্ধপরিকর।

একাধিক ভোটার বলেন, নির্বাচনে অংশ গ্রহণ করা সকল প্রার্থী আমাদের আপনজন। সবাইকে তো জয়ী করতে পারবোনা তবে যেই জয়ী হবে সে সকলকে নিয়ে এই বিডি কমার্শিয়াল এর উন্নয়নে কাজ করবে এটাই আমাদের প্রত্যাশা। বিডি কমার্শিয়াল এর সকল সদস্যদের সুখে-দুঃখে পাশে থাকবে এটাই আমাদের কাম্য।

একুশে সংবাদ/রাফি/বাবু/যাবিদ

Link copied!