ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়া নতুন গান লোকে বলে সম্প্রতি প্রকাশের পর দর্শক-শ্রোতাদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। গানটিতে তার গায়কী, গ্ল্যামারাস উপস্থিতি এবং মিউজিক ভিডিওর বোল্ড লুক বিশেষভাবে নজর কেড়েছে।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীতশিল্পী ও সুরকার ফুয়াদ আল মুক্তাদির-এর সংগীতায়োজনে গানটি নিজেই কণ্ঠ দিয়েছেন ফারিয়া। গানের সাফল্যের আবহের মধ্যেই এবার সামাজিক যোগাযোগমাধ্যমে মিউজিক ভিডিওতে ব্যবহৃত পোশাকের নেপথ্যের গল্প ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।
একগুচ্ছ চোখ ধাঁধানো ছবি পোস্ট করে ভক্তদের জানিয়েন, কীভাবে তৈরি হয়েছিল তার এই আলোচিত লুকটি।

ফেসবুক ও ইনস্টাগ্রামে ছবিগুলো শেয়ার করে নুসরাত ফারিয়া ক্যাপশনে লিখেছেন, ‘প্রথম লুক, প্রথম ঝলক। পাঁচ-ছয় বছর ধরে স্টোরেজে থাকা একটি ফ্লোরাল প্রিন্টেড স্কার্ট, সাফিয়া সাথীর স্টোরে হঠাৎ চোখে পড়া ফ্রিঞ্জ ডিটেইল।‘
এ চিত্রনায়িকার কথায়, ‘আর বাবা যাদবের একটুখানি সাহসী আইডিয়া, সব মিলিয়ে তৈরি হলো লোকে বলে-র এই দারুণ দেশি, এলোমেলো অথচ গ্ল্যামারাস লুক।’


পোশাকের নিখুঁত কারুকাজ ও অলংকারের বর্ণনা দিয়ে ফারিয়া আরও বলেন, ‘সাফিয়ার হাতে স্টোন ও জারদৌসির কারুকাজে তৈরি টপ, ‘ড্যাজেল বাই সোনিয়া’ এর জুয়েলারি যোগ করেছে বাড়তি নাটকীয়তা। পুরোনো আর নতুনের মিশেলে জন্ম নিয়েছে এক অনন্য ম্যাজিক।’
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

