আনন্দ উল্লাসের মধ্য দিয়ে সকলের অংশ গ্রহণে বাংলাদেশ পুস্তক বাঁধাই ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উন্নয়নের প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করতে চান ভোটাররা। জয়ী হয়ে ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর প্রার্থীগন। সুষ্ঠ নির্বাচন পরিচালনায় সকল পদক্ষেপ নেওয়া কথা জানিয়েছেন এই নির্বাচনের নির্বাচন কমিশনার।
শনিবার (২৫শে এপ্রিল) রাজধানীর কে.এল.জুবলী স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। নির্বাচনে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার সংখ্যা ৩৯৬ জন।
নির্বাচনে গণতান্ত্রিক ব্যবসায়ী ঐক্য পরিষদ প্যানেলে নাইমুর রহমান কিরন, মোঃ হিটলার মিয়া, মোঃ মমিনুল ইসলাম, মোঃ ইমান আলী, মোঃ রিপন হোসেন, রাজনু ভূইয়া, মোঃ মিশর খান, মোঃ আলিফ দেওয়ান, মোঃ মনির হোসেন, মোঃ হাশেম মিয়া, মোঃ সোলাইমান, মোঃ শমসের খান, মোঃ আনোয়ার খান, মোঃ ওয়ালিদ খান, মোঃ আবু বকর ও মোঃ খাবির হোসেন প্রতিদ্বন্দ্বিতা করেন।
পরিবর্তন পুস্তক বাঁধাই ব্যবসায়ী জোট মোঃ ইবনে সাউথ খাঁন, শহিদুল ইসলাম, মোঃ লেবু মিয়া, মোঃ আঃ রাজ্জাক মিয়া হাসি খুশি, মোঃ কামরুজ্জামান খাঁন (কচি), মোঃ মুনতাজ, মনির হোসেন খান, মোঃ শামীম হক, মোঃ আজমল হোসেন খাঁন, মোঃ আতিকুর রহমান, মোঃ আরিফ খাঁন (সাচ্চু), আব্দুর রাজ্জাক, মোঃ সাহিদুজ্জামান (পাশা), মোঃ মুক্তরাজ, মোঃ লিটন ভূঁইয়া ও মোহাম্মদ আল আমীন তালুকদার (রুবেল) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচন চলাকালীন সময়ে একাধিক প্রার্থী একুশে সংবাদকে বলেন, খুবই সুন্দর একটি নির্বাচনের আয়োজন করেছেন নির্বাচন কমিশনার। সকাল থেকেই সুষ্ঠ পরিবেশে ভোট গ্রহণ চলছে। জয়ী হলে ইশতেহার বাস্তবায়নে, সকলকে নিয়ে পরিকল্পনা করে সম্পন্ন করব।
একাধিক ভোটার বলেন, নির্বাচনে অংশ গ্রহণ করা সকল প্রার্থী আমাদের আপনজন। সবাইকে তো জয়ী করতে পারবোনা, তবে যেই জয়ী হবে সে সকলকে নিয়ে বাংলাদেশ পুস্তক বাঁধাই ব্যবসায়ীদের উন্নয়নে কাজ করবে এটাই আমাদের প্রত্যাশা। সমিতির সকল সদস্যদের সুখে-দুঃখে পাশে থাকবে এটাই আমাদের কাম্য।
বাংলাদেশ পুস্তক বাঁধাই ব্যবসায়ী সমিতি`র, নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এড.খন্দকার মোঃ আকতার হোসেন বলেন, নির্বাচনকে সুষ্ঠ করতে সকল ধরনের পদক্ষেপ নিয়েছি। প্রার্থী একে অপরের আপনজন।
কোন বিশৃঙ্খলা হওয়ার সুযোগ নেই। যে কোন ধরনের অপ্রতিকর ঘটনা রোধে আইন শৃঙ্খলা রক্ষা কারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুস্তক বাঁধাই ব্যবসায়ী সমিতি`র, নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান হাজী আসাদুর আকতার বাবুল।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

